ওজন কমাতে খাবেন যে তিন পানিয়

খবরওয়ালা অনলাইন ডেস্ক: শারীরিক সুস্থতার জন্য ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। ওজন কমাতে  খরচ করছেন হাজার হাজার টাকা তবুও পাচ্ছেন না কাঙ্খিত ফলাফল। 

অনেকেই জানেন না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি পানিয় নিয়মিত পানে খুব সহজেই ওজন কমানো সম্ভব। চলুন জেনে আসা যাক সেগুলো সম্পর্কে,

১.লেবু পানি

প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে এক টুকরো লেবু চিপে পান করতে পারেন। এটি একটি কার্যকরী ফ্যাট কাটার হিসেবে কাজ করে ।পশাপাশি লেবু পানি শরীর হাইড্রেট করে ও টক্সিক উপাদান দূর করে।

২. মেথি ভেজানো পানি

মেথি ভেজানো পানি হজমক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে। এটি পেটের অ্যাসিডের উৎপাদনকে বাড়িয়ে তোলে, যা খাদ্যকে দ্রুত হজম করতে সহায়ক। ফলে শরীরে চর্বি জমা হওয়ার সম্ভাবনা কমে যায়।

৩.গ্রিন টি

গ্রিন টি শরীরের মেটাবলিজম বাড়াতে কার্যকর একই সাথে ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে উন্নত করে ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে হালকা নাস্তার সাথে গ্রিন টি পান করা যেতে পারে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।