ইবিতে চোর সন্দেহে আটক ২

ইবি প্রতিনিধি ॥ইবিতে চোর সন্দেহে আটক ২, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কোয়ার্টার থেকে চোর সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)। গতকাল শনিবার (২০ এপ্রিল) বেলা ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদের সন্দেহভাজন হিসেবে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো: আব্দুস সালাম ও খলিলুর রহমান। জানা যায়, দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শনিবার চালু হয় ইবির কার্যক্রম।

ইবিতে চোর সন্দেহে আটক ২

 

ইবিতে চোর সন্দেহে আটক ২

 

তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় দুপুরের মধ্যেই ক্যাম্পাস ফাকা হয়ে যায়। এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে ২ যুবক। তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরির আগেই সিকিউরিটি ইনচার্জ তাদের পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরবর্তীতে তাদের ইবি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম বলেন, ইতোপূর্বেও আমাদের কোয়াটারে বিভিন্ন সময় ফ্যান, ট্যাপ, শাওয়ার চুরি হয়েছে। ওই দুইজন যখন কোয়ার্টারে ছিল তখন আমরা হাতেনাতে তাদের ধরেছি। তাদের উদ্দেশ্য ছিল সুনসান পরিবেশে চুরি করে সব নিয়ে যাওয়া। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদের পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।