ইয়াবাসহ আটক সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর

খবরওয়ালা মফস্বল ডেস্ক: সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪টি ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড। শনিবার (০৮ ফেব্রুয়ারি) তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

আটক মুজিবুর রহমান দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা। এছাড়া তিনি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

কোস্টগার্ড জানায়, মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে একটি বস্তায় লুকিয়ে রাখা ইয়াবা জব্দ করা হয়।

কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটক মুজিবুর রহমানকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।