ইয়ামাল ও নিকির প্রেম! স্প্যানিশ মিডিয়ায় তোলপাড়

সম্প্রতি স্প্যানিশ মিডিয়ায় উঠেছে এক নতুন গুঞ্জন—বার্সেলোনার উঠতি তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টিনার জনপ্রিয় র‍্যাপার নিকি নিকোলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। এ বিষয়ে দাবি তুলেছেন স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস।

জাভি হোয়োস সম্প্রতি টিকটকে প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘আমার খুবই নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, লামিন ইয়ামাল ও নিকি নিকোলের মধ্যে সম্পর্কের শুরু হয়েছে।’

হোয়োসের ভাষ্য অনুযায়ী, ১৮ বছর পূর্ণ হওয়ার পর ইয়ামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক জমকালো পার্টিতে নিকির সঙ্গে তার ঘনিষ্ঠতা দেখা যায়। ওই পার্টিতে দুজনের মধ্যে ‘প্রচুর ফ্লার্টিং’ হয়েছে বলেও জানান তিনি।

এখানেই শেষ নয়। হোয়োস দাবি করেন, জন্মদিনের ১১ দিন পর এক জনপ্রিয় সমুদ্রসৈকত ক্লাবে একসঙ্গে দেখা যায় ইয়ামাল ও নিকিকে। রাত ৪টার দিকে তারা ক্লাব থেকে একসঙ্গে বেরিয়ে যান। ওই রাতে তাদের মধ্যে চুম্বনের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

নিকি নিকোল এর আগেও সংগীতশিল্পী ফেদের সঙ্গে প্রেমের কারণে গণমাধ্যমের আলোচনায় ছিলেন। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলা শুরু করে নজর কেড়েছেন ইয়ামাল। বর্তমানে তিনিই স্পেনের সবচেয়ে আলোচিত ফুটবল প্রতিভা।

স্প্যানিশ গণমাধ্যমগুলো ইতোমধ্যে এই নতুন সম্পর্ক নিয়ে বাড়তি আগ্রহ দেখাতে শুরু করেছে। যদিও ইয়ামাল কিংবা নিকির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে ভক্ত-সমর্থকরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য এই নতুন জুটিকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।