ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে: খামেনি

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শুক্রবার (২০ জুন) সামাজিকমাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন বলে সংবাদ মাধ্যম আল-জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক লোকের ওপর চালানো সহিংসতার দৃশ্য দেখা যায়।

এরপর ভিডিওতে দেখানো হয়, ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্র।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে।’

ধারণা করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী, বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উসকে দিতেই প্রকাশ করা হয়েছে।

খামেনির এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এই ভিডিও এমন এক সময়ে প্রকাশ পেল, যখন ইসরায়েল-ইরান সংঘাত ভয়াবহ রুপ লাভ করেছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এদিকে, আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘আর বেঁচে থাকতে দেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের একটি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, গুশ দান এলাকা লক্ষ্য করে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি ছোট সাব-ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে গঠিত ছিল। আঘাতের পর, ক্ষেপণাস্ত্রটি খণ্ডিত হয়ে অঞ্চলজুড়ে একাধিক স্থানে আঘাত হানে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।