ইরানের জনগণকে যে সতর্কবার্তা দিল ইসরায়েল

ইরানের অস্ত্র উৎপাদন কারখানা ও সেনা প্রতিষ্ঠানগুলো থেকে দূরে থাকতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল।

রবিবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের সেনাবাহিনী এ সংক্রান্ত একটি পোস্ট দেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনীর ফার্সি ভাষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ֹ‘সকল ইরানি নাগরিকের প্রতি জরুরি সতর্কতা। যারা বর্তমানে বা অচিরেই সামরিক অস্ত্র উৎপাদন কারখানা এবং এর সহায়ক প্রতিষ্ঠানগুলোর আশপাশে অবস্থান করছেন, তাদেরকে অবিলম্বে ওই স্থানগুলো ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে ফিরে আসবেন না।’

শুক্রবার (১৩ জুন) ইরানে ইসরায়েলের হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানীর মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল এ হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরান।

তেহরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। অন্যদিকে ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জনে।

খবরওয়ালা/এসআর

 

9k= ইরানের জনগণকে যে সতর্কবার্তা দিল ইসরায়েল
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।