ইসরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, ধসে পড়েছে ছাদ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরে অবস্থিত সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, এই হামলায় সরোকা হাসপাতালের পাশাপাশি আরও তিনটি বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানায়, তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার (১৯ জুন) ইরান থেকে ছোড়া ডজনখানেক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানী জেরুজালেম ও তেল আবিবসহ বেশ কয়েকটি স্থানে। হামলার সময় বেশিরভাগ এলাকায় সাইরেন বাজতে শুরু করে।

টাইমস অব ইসরায়েলের তথ্য উদ্ধৃত করে আল–জাজিরা জানিয়েছে, হামলায় সরোকা হাসপাতালের ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ভবনের বাইরের কাচের দেয়াল ভেঙে যায়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালটির মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে জানান, এই হামলায় হাসপাতালটি “ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত” হয়েছে। ফলে সাময়িকভাবে জনসাধারণকে অন্যত্র চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল বলেন, ‘এটি একটি “ইচ্ছাকৃত ও অপরাধমূলক” আক্রমণ।’

একইসঙ্গে, ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো দেশটির সামরিক রেডিওতে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান যুদ্ধাপরাধ করেছে এবং সীমা অতিক্রম করেছে।’

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।