ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো ইরান

কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা.

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন করে হামলা চালানোর কথা বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। হামলা প্রতিহত করতে ও প্রয়োজনে পাল্টা হামলার জন্য তাদের বিমানবাহিনী অভিযান শুরু করেছে। ইসরায়েলের নাগরিকদের সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এন

 

9k= ইসরায়েলে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো ইরান
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।