ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত করছে, বাধা দিচ্ছে বন্দি মুক্তি চুক্তিতেও:ট্রাম্পের দূত

ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানিয়েছেন, ইসরায়েল বন্দি মুক্তি চুক্তিতেও বাধা দিচ্ছে।সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রোববার ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক থাকা ইসরায়েলি বন্দিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে উইটকফ এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা চাই বন্দিরা ফিরে আসুক, কিন্তু ইসরায়েল এখনো যুদ্ধ থামাতে প্রস্তুত নয়”। বৈঠকে উপস্থিত থাকা সূত্রগুলো তার উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনার কড়া সমালোচনা করে বলেন, “ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে, অথচ বাস্তবে আর কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “এখনও একটি সুযোগ রয়েছে, যা আমরা আশা করি ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা কাজে লাগাবে। আমরা সকল পক্ষের ওপর চাপ দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি বন্দিদের ফিরিয়ে আনতে।”

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।