ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও শান্ত হবো: ইরান

ইসরায়েল যদি ইরানের ওপর হামলা বন্ধ করে, তাহলে তেহরানও সামরিক প্রতিক্রিয়া দেখানো বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

শুক্রবার (১২ জুন) থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এই প্রথমবারের মতো কূটনীতিকদের সামনে প্রকাশ্যে মন্তব্য করলেন তিনি।

শনিবার এক বিবৃতিতে আরাঘচি বলেন, ‘আগ্রাসন বন্ধ হলে, আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।’ তিনি দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক পদক্ষেপ পুরোপুরি আত্মরক্ষামূলক ছিল।

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটি রবিবার টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে বিমান হামলা চালিয়েছে এবং আরও বড় আকারে হামলার হুমকিও দিয়েছে।

আরাঘচি বলেন, ‘আমরা চাই না এই সংঘাত প্রতিবেশী দেশগুলো পর্যন্ত ছড়িয়ে পড়ুক—যতক্ষণ না পরিস্থিতি আমাদের বাধ্য করছে।’

ইসরায়েল দাবি করেছে, ইরানের কিছু ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে রাজধানীর অভ্যন্তরে ভবন ধ্বংস করেছে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবরওয়ালা/এন

 

 

Z ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও শান্ত হবো: ইরান
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।