ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হলেন ডা. তাপস

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার। কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ও ভারপ্রাপ্ত  অধ্যক্ষ হাবিবুল ইসলাম মেডিকেল প্রাকটিশনার সদস্য পদ অনুমোদন দিয়েছেন। এতে কমিটির অন্যান্য সদস্যরা ডা. তাপস কুমার সরকারকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন। ডা. তাপস কুমার সরকার বলেন, ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদে আমাকে সদস্য নির্বাচিত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে আমার ভূমিকা থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।