ঈদ যাত্রায় ভোগান্তি নেই, উচ্ছ্বসিত যাত্রীরা

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রতিদিনই বাস-ট্রেন ও লঞ্চ সব জায়গায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় থাকছে। ফলে ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। 

এদিকে আগের মতো ঈদ যাত্রায় ভোগান্তি নেই। ফলে ভোগান্তিবিহীন ঈদযাত্রায় উচ্ছ্বাস দেখা দিয়েছে যাত্রীদের মাঝেও।

বাস, ট্রেন ও লঞ্চ সব স্থানেই যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে গন্তব্যে যাচ্ছে ফলে ঈদে ট্রেনে ভ্রমণে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।

এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।