কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামে বিএনপির শান্তি সমাবেশ

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়।

গতকাল রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে বিত্তিপাড়া বাসস্ট্যান্ডের পাশে উজানগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৩ আসনের সাবেক সাংসদ সদস্য ও জেলা  বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরার উদ্দিন।

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামে বিএনপির শান্তি সমাবেশ

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রামে বিএনপির শান্তি সমাবেশ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর থানা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ ও সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব। আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম টোকেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তারিকুজ্জামান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির কালটু, আবু জাফর, আইয়ুব আলী চতুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামি ও সদস্য সচিব বিমল বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাংবাদিক রাজ্জাক মাহমুদ রাজ ও সদস্য সচিব সালমান খান চান্নু, যুগ্ন আহবায়ক রাশিদুল ইসলাম রাসেল সহ হিসাব মন্ডল, ছানোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, বুরহানুজ্জামান খোকন, ইসরাইল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিন্টু, নজরুল ইসলাম, রানা, ফরিদ মন্ডল, আব্দুল আজিজ, মোজাম্মেল হোসেন প্রমুখ।

 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

অনুষ্ঠানে বক্তারা স্বৈরাচার শেখ হাসিনা সরকার  ক্ষমতায় থাকাকালীন দলীয় নেতকর্মীদের নামে হামলা, মামলা, গুম ও খুনের সাথে জড়িত থাকার জন্য মিথ্যা মামলা করেছে, সে সকল মামলা থেকে অব্যাহতির আহব্বান জানান। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে আওয়ামী লীগের নেতারা অন্যায় ভাবে যে সকল অত্যাচার করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বচ্ছ রাজনীতি করে। আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেটাই তাদের লক্ষ্য বলে জানান।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।