উড়োজাহজের চাকা খুলে পড়ার পরও নিরাপদ অবতরণ, ক্যাপ্টেনসহ তিনজনকে সম্মাননা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের পেছনের চাকা খুলে পড়ার পরও সেটিকে নিরাপদে অবতরণ করানোর দুর্লভ দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার এবং কেবিন ক্রুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকা ভবনের সম্মেলনকক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন

সম্মাননাপ্রাপ্তরা হলেন—ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ, ফার্স্ট অফিসার জায়েদ তাজিম এবং কেবিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিন।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার (১৬ মে) যখন কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ৭১ জন যাত্রী বহনকারী ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি পরে অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড়োজাহাজের বিপজ্জনক এই পরিস্থিতিতেও ক্রুদের পেশাদারিত্ব ও বিচক্ষণতা অভাবনীয় এবং অনুকরণীয়। অনুষ্ঠানে উপদেষ্টা তাঁদের এই সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি প্রতিরোধে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

এই সম্মাননা শুধু একটি দুর্ঘটনা এড়ানোর জন্য নয়, বরং প্রতিকূলতায় দায়িত্বশীলতা এবং নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।