উত্তরায় ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় রাজধানীর উত্তরা এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য কেউ প্রবেশ করতে পারছে না। ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।

ডিসি মহিদুল ইসলাম বলেন, ‘কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।