উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতল জব্দ করা হয়।

 

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।