ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে বিস্ফোরণ

ইউক্রেনে রাতভর হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এতে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো।  

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গভর্নর জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে একটি কিনেফ তেল শোধনাগারের (সার্গুতনেফতেগাজ কোম্পানির একটি শাখা) ওপর পড়ে, যার ধ্বংসাবশেষ শোধনাগারের একটি ট্যাংকের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে দাবি করেছে যে, তাদের বাহিনী সারা রাতজুড়ে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  

এখনও পর্যন্ত ইউক্রেন এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা কঠিন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।