গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জয়দেবপুর শিমুলতলী এলাকায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট সংলগ্ন এই কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে, চারপাশে ঘন কালো ধোঁয়াও ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, আগুনে কারখানার শেড, মেশিনারিজ, বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম, রংসহ অনেক মাল পুড়ে গেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন।

 

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।