উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন: উপ-প্রেস সচিব

গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে দুর্নীতিবাজ শিক্ষকরা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মেরে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার (২ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, ‘তিন দিন গ্রামে ছিলাম। অনেকেই অনেক সমস্যার কথা শেয়ার করেছেন। এর মধ্যে একটা সমস্যার কথা শুনে রীতিমতো স্তম্ভিত। সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ সরল মানুষ এই বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছে কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিবাবকের বদলে তারা নিজের ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে এই টাকাটা মেরে দিচ্ছেন।

আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এধরণের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি করেছেন, ছাত্রীরা সেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এই টাকা দান করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি। আপনারা যারা এখনো গ্রামে আছেন আপনার পাশের স্কুলের খবর নিন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। কোনো অপকর্মের হদিস পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এই দুর্নীতি বন্ধ করতে আপনিও ভুমিকা রাখুন।’

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।