উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের কাছে স্টেশনের ওভারব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হন। ধারণা করা হচ্ছে, ওই যুবকটি ট্রেনের দরজায় হ্যান্ডেল ধরে মাথা বের করে যাচ্ছিলেন। উল্লাপাড়া স্টেশনের ওভারব্রিজের লোহার খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে ট্রেন থেকে পড়ে যান তিনি। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টেশন মাস্টার বলেন, যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স প্রায় ২২/২৩ বছর হবে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে বুধবার সকালে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।