এই সপ্তাহেই শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: হোয়াইট হাউস

খবরওয়ালা অনলাইন ডেস্ক: তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার ওপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। 

লেভিট বলেন, প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অত্যন্ত মনোযোগী। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) থেকে ফিরে এসে আত্মবিশ্বাস নিয়ে প্রেসিডেন্ট বলেন, আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই সপ্তাহের মধ্যেই সমাধান করতে পারব। তার এই মন্তব্যটি আসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনায় তেমন কোনো শক্তিশালী অবস্থান নেই এবং তাকে আন্তর্জাতিক শান্তি আলোচনাগুলো থেকে দূরে থাকা উচিত।

খবরওয়ালা/এফএস 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।