একদিকে মায়ের দাফনের প্রস্তুতি, অন্যদিকে পরীক্ষাকক্ষে দুই মেয়ে

একদিকে চলছে মায়ের দাফনের প্রস্তুতি, অন্যদিকে অশ্রুসজল চোখে পরীক্ষাকক্ষে বসেছে দুই এইচএসসি পরীক্ষার্থী মেয়ে । হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।

হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার—দুজনই এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার দিবাগত রাতে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান সায়মার মা শিল্পী আক্তার (৪০), এবং একই রাতে মারা যান লাবনীর মা সফিরন (৪৫)।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়লেও স্বজনদের উৎসাহে বৃহস্পতিবার সকালে পরীক্ষাকেন্দ্রে হাজির হয় দুই শিক্ষার্থী। সায়মা অংশ নেয় সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে। চোখে জল নিয়ে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় তারা পরীক্ষায় অংশ নেয়।

সায়মা হাতিয়া গ্রামের রায়হান মিয়ার মেয়ে, তার একটি ছোট ভাইও আছে। লাবনী কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে।

দুই বাড়িতেই এখন শোকের ছায়া। চলছে দাফনের প্রস্তুতি। পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের শেষ বিদায়ে অংশ নেবে তারা।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, “সায়মা খুব মেধাবী ছাত্রী। মায়ের মরদেহ রেখে পরীক্ষা দিতে আসা যে কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আল্লাহ যেন তাকে শক্তি দেন।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।