একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ, দেখবেন যেভাবে

চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

যেভাবে ফল দেখবেন

শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বরেও ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

নিশ্চায়ন ফি পরিশোধ

যেসব শিক্ষার্থী কলেজে নির্বাচিত হয়েছেন, তাদের অবশ্যই ৩৩৫ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদ-এর মাধ্যমে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেয়া আছে।

আবেদন সংক্রান্ত তথ্য

চলতি শিক্ষাবর্ষে ভর্তির প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ফল প্রকাশ

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সবমিলিয়ে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।