একাধিক দেশে অস্ত্র কারখানা বানিয়েছে ইরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজস্ব অস্ত্র তৈরির কারখানা রয়েছে। তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি।

শনিবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে নাসিরজাদেহ বলেন, তারা সবসময় ‘মিসাইল ডেভেলপমেন্ট’কে অগ্রাধিকার দিয়েছেন। তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর এ প্রাধান্যে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও জানান, যেসব দেশে এসব কারখানা গড়ে তোলা হয়েছে, তা শিগগিরই প্রকাশ করা হবে।

গত জুনে দখলদার ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের ওপর হামলা চালায়। এর পর ইরানও পাল্টা হামলা শুরু করে এবং দুই দেশের মধ্যে ১৩ দিনব্যাপী যুদ্ধ চলে। এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রও হামলা চালায়।

যুদ্ধ শেষ হলেও ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। দুই পক্ষই একে অপরকে হুমকি দিয়ে চলেছে।

এদিকে ইসরায়েলকে চাপে রাখতে লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা দিয়ে থাকে ইরান। ইসরায়েলের দাবি—এসব দেশেই ইরানের অস্ত্র কারখানা রয়েছে।

এছাড়া সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের আমলে ইরানের নিজস্ব অস্ত্র উৎপাদন কেন্দ্র ছিল। যদিও আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সেগুলোর বেশিরভাগ ধ্বংসের চেষ্টা চালিয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।