শনিবার, ১৬ই মে ২০২৬, ২শে জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৬ই মে ২০২৬, ২শে জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত বিদ্যালয় কক্ষে মাদকের আসর: ৬ যুবক আটক জামালপুরে বিএনপি’র দুই নেতার ফোনালাপ ফাঁস: বালুঘাটের ইজারা সংক্রান্ত চুরির অভিযোগ সুনামগঞ্জে ধান সংগ্রহে প্রতিকূলতা: সরকারি মূল্য ও প্রান্তিক কৃষকের প্রকৃত সংকট হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি: ইরানকে জার্মানির আহ্বান ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট মসজিদে ঢুকে সিজদারত বৃদ্ধকে কুপিয়ে হত্যা পটুয়াখালীতে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: বাবা-মেয়েসহ ৫ জনের প্রাণহানি টানা বৃষ্টিতে দেশের চার নদীর পানি বিপৎসীমা ছাড়াল, পাঁচ জেলায় বন্যা সতর্কতা সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু: বজ্রপাত নয়, আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ

খেলা

এক ঘণ্টা ৮ মিনিটেই সিওনতেকের ফ্রেঞ্চ ওপেন জয়

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: রবিবার, ৯ জুন ২০২৪

এক ঘণ্টা ৮ মিনিটেই সিওনতেকের ফ্রেঞ্চ ওপেন জয়

ক্রীড়া ডেস্ক ॥ ইগা সিওনতেক প্যারিসে যাবেন, বাড়িতে ফিরবেন ফ্রেঞ্চ ওপেনের ট্রফি নিয়ে—এটি যেন নিয়তি নির্ধারিত! এবারও ব্যতিক্রম হলো না সেই ধারার। আজ ফাইনালে ইতালির জাসমিন পাওলিনিকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয়ের হ্যাটট্রিক করেছেন পোলিশ তারকা। 

একপেশে লড়াইটা জিততে মাত্র ১ ঘণ্টা ৮ মিনিট সময় নিয়েছেন এ নিয়ে চারবার ফ্রেঞ্চ ওপেনজয়ী সিওনতেক। অথচ গতকাল প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা পাওলিনিই শুরুতে এগিয়ে গিয়েছিলেন ২-১ গেমে। সেটি যেন অহমে ঘা দিয়েছিল বিশ্বের ১ নম্বর নারী খেলোয়াড়কে। এরপর টানা ১০টি গেম জেতেন সিওনতেক। 

দ্বিতীয় সেটে ২৩ বছর বয়সী সিওনতেক ৫-০ গেমে এগিয়ে যাওয়ার পর আরেকটি গেম জিততে সক্ষম হন পাওলিনি। এ নিয়ে রোলাঁ গারোতে টানা ২১টি ম্যাচ জিতলেন সব মিলিয়ে পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা। বেলজিয়ামের সাবেক তারকা জাস্টিন হেনিনের (২০০৫-০৭) পর নারী খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের নারী একক জয়ে হ্যাটট্রিক করলেন সিওনতেক। 

২০২২ সালে ইউএস ওপেনজয়ী সিওনতেক ২০২০ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন। এ পর্যন্ত পাঁচবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন হলেন সিওনতেক। পুরুষ এককের ফাইনাল আগামীকাল। মুখোমুখি স্পেনের কার্লোস আলকারাজ ও জার্মানির আলেকসান্দর জভেরেভ।