এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান মন্তব্য বলেছেন, এনজিওর মতো কিংবা করপোরেট প্রতিষ্ঠান দিয়ে সরকার চালালে সমস্যা হবে। সরকার আর এনজিও আলাদা বিষয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে গবেষণা-প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, এনজিও জনগণের একটি অংশ নিয়ে কাজ করে। সব জনগণ নিয়ে তাদের কাজ না। আর করপোরেট প্রতিষ্ঠানের কাজ মুনাফা অর্জন করা। গণতন্ত্রে বিশ্বাস করলে সব জনগণের মতামত থাকতে হবে।

বৈদেশিক মুদ্রা বিনিময় হার নিয়ে মঈন খান বলেন, ‘আমি প্রথমবারের মতো টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হতে দেখলাম; কিন্তু বাংলাদেশ ব্যাংক কেন ডলারের অবমূল্যায়ন ঠেকাচ্ছে? টাকা শক্তিশালী হলে ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়বে।’ দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, গত জুলাইয়ের দুই বছর আগে থেকেই আমরা সংস্কার নিয়ে কাজ করছি। এটা একটি চলমান প্রক্রিয়া।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।