এনসিপি ‘তাফালিং’ পার্টি, বাস্তবে বড় দল নয় : এম এ আজিজ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় বারবার উঠে আসছে এনসিপির নাম। নানা আলোচনায় দলটিকে বড় রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে দলটি বড় নয় বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, ‘এনসিপি আদতে তাফালিং পার্টি—বাস্তবে বড় কোনো রাজনৈতিক শক্তি নয়।’

এম এ আজিজ অভিযোগ করেন, দলটি শুরুতে কোনো নিবন্ধন ছাড়াই প্রভাব বিস্তার করেছে, যা সম্ভব হয়েছে কিছু প্রভাবশালী মহলের পরোক্ষ সহায়তায়। দলটিকে ‘বড় বানানোর’ অন্যতম কারিগর হিসেবে ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘ড. ইউনূস এনসিপিকে কৃত্রিমভাবে বড় বানিয়েছেন। শুরুতে এ দলের কোনো নিবন্ধনই ছিল না। কিন্তু তার পরও বড় বড় দলের সঙ্গে এনসিপিকেও ডাকা হয়েছে। এখন যাদের টেবিলে বসিয়ে প্রস্তাব আনা হচ্ছে তাদের চার ভাগের তিন ভাগই ওয়ান-ইলেভেনের সময়কার ফ্যাসিবাদের অংশ ছিল। এই নামগুলো যখন সামনে আসবে তখনই গোলমাল শুরু হবে।’

চট্টগ্রামে এনসিপি নেতার চাঁদাবাজির কথোপকথন প্রসঙ্গে আজিজ বলেন, ‘চাঁদাবাজি এখন যেন জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। কেউ একে বলে হাদিয়া, কেউ ডোনেশন, কেউবা বলে অনুদান। আসলে সবাই একই কাজ করছে। কেউই পেছনে নেই।’ এনসিপি দলীয়ভাবে ‘শোকজ’ করলেও এটি কেবল দায়মোচনের চেষ্টা।’

তিনি বলেন,  ‘ছাত্র আন্দোলনের পর আমরা প্রত্যাশা করেছিলাম একটা পরিবর্তন হবে। কিন্তু এনসিপি এতটাই বিতর্কিত হয়ে গেছে যে সেটি আর সম্ভব নয়। আগামী ১০ বছরেও কোনো ছাত্র আন্দোলন চাঙ্গা হবে না। মানুষ ছাত্রদের আর বিশ্বাস করবে না। গুলশানে এনসিপি সংশ্লিষ্টদের চাঁদাবাজিতে ধরা পড়া, রিমান্ডে থাকা এসব উদাহরণই দেখায়—যাদের ওপর আমরা আস্থা রেখেছিলাম, তারাও চাদাঁবাজিতে পেছনে নেই।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।