এবার শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জানা গেছে, শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে শিক্ষা বোর্ড অভিমুখে এগিয়ে যাচ্ছেন।

অন্যদিকে রাজধানীর মিরপুর ও মগবাজার এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অভিমুখে রওনা হয়েছেন। মিছিলটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছে, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। এই জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাচ্ছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।