এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু

তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টার পর অনশনে বসেন তারা। সেখানে উপস্থিত আছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

সেখানে গিয়ে দেখা যায়, শিক্ষকরা শহীদ মিনারের বেদিতে জড়ো হয়েছেন। তারা বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন, কেউ বক্তব্য রাখছেন।

খুলনা থেকে আসা আসমা আক্তার বলেন, ‘যুগের পর যুগ ধরে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাতা দেওয়া হয়। দাবি তোলার পর ২ হাজার টাকা দিতে সম্মত হয়েছে। কিন্তু ২ হাজার টাকায় কি এখন বাড়ি ভাড়া পাওয়া যায়!’

নড়াইল থেকে আসা রবিউল আলম বলেন, ‘আমরা সকাল থেকে এখানে জড়ো হচ্ছি। গতকালও অনেক শিক্ষক ছিলেন। একদল গ্রামে ফিরে যাচ্ছেন, আরেকদল আসছেন। এভাবে আমরা টানা ছয় দিন ধরে আন্দোলন করছি।’

টানা ছয় দিন ধরে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, শিক্ষা অফিস ও শাহবাগ এলাকায় আন্দোলন করছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এ আন্দোলনে শিক্ষকদের ছয়টি সংগঠন একত্র হয়ে যৌথভাবে আন্দোলন করছে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। সরকারের অন্যান্য পেশার মানুষ যে হারে বাড়ি ভাতা পাচ্ছেন, তাতে তারা চলতে পারছেন। কিন্তু শিক্ষকদের এখনো পুরোনো বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাতা দেওয়া হচ্ছে, যা দিয়ে গ্রাম বা শহরে কোথাও একটি বাসা ভাড়া নেওয়া সম্ভব নয়। তাই তারা বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।