এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না-এ্যাডঃ খাইরুজ্জামান

মিরপুর প্রতিনিধি ॥ এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না-এ্যাডঃ খাইরুজ্জামান।কুষ্টিয়ার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শুক্রবার (০৯ আগষ্ট) বাদ জুম্মা উপজেলার মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদে  গ্রামের সকল মুসল্লিদেরকে নিয়ে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না-এ্যাডঃ খাইরুজ্জামান

মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড (সুলতানপুর) বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য ও জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোঃ খাইরুজ্জামান খাইরুল।

এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না-এ্যাডঃ খাইরুজ্জামান

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক খোন্দকার আনিসুজ্জামান নয়ন, সুলতানপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি মেম্বার, আব্দুল গনি খান, সোলায়মান মন্ডল, নূরে আলম জিকো মন্ডল, হিরু শেখ, শফিকুল মন্ডল, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম বাবু।দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শওকত ইমরান।

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মোঃ খাইরুজ্জামান খাইরুল বলেন-বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে যারা নিহত হয়েছেন,তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে দেশ থেকে শেখ হাসিনা পলায়নের পর যারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা, লুটপাট ও ভাংচুর করেছেন, তাদের কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে গ্রামের মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে এরকম কোন অন্যায় কাজ বরদাস্ত করা হবে না। যদি কেউ বিশৃঙ্খলা করেন, তাহলে দেশের প্রচলিত আইনে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।