ওএসডি ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুইজন সিনিয়র সচিব ও সাতজন সচিব।

সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া প্রশাসনের এই কর্মকর্তারা হলেন- সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

এসব কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ন্যাস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন।

অবসরের পৃথক আদেশে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো ৯ জন সিনিয়র সচিব ও সচিব বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।