ওয়াশিংটনে ফেডারেল বাহিনী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অপরাধ দমনে সামরিক ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (১১ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন শহরের পুলিশকে ফেডারেল সরকারের অধীনে আনা হবে এবং ন্যাশনাল গার্ড সদস্যদের পাঠানো হবে। প্রাথমিকভাবে ৮০০ সদস্য মোতায়েন করা হবে, প্রয়োজনে এই সংখ্যা বাড়ানো হবে।

রিপাবলিকান রাজনীতিকদের অভিযোগ, ওয়াশিংটন অপরাধে জর্জরিত, গৃহহীন মানুষের চাপে বিপর্যস্ত এবং অর্থনৈতিক অব্যবস্থাপনায় ভুগছে। ট্রাম্প বলেন, “এটি ওয়াশিংটন ডিসি স্বাধীনতা দিবস। আমরা আমাদের রাজধানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি।”

এদিকে ট্রাম্পের বক্তব্য চলাকালীন হোয়াইট হাউসের বাইরে জড়ো হন কয়েক ডজন মানুষ। তাঁদের একজন, ৬২ বছর বয়সী এলিজাবেথ ক্রিচলে, বলেন, “এখানে ন্যাশনাল গার্ডের একেবারেই প্রয়োজন নেই। এগুলো লোক-দেখানো, নাটকের বড় মঞ্চ তৈরি করা হয়েছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।