কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ: বিপ্লবের ডাক

খবরওয়ালা অনলাইন মফস্বল ডেস্ক:কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালী জেলার কলাপাড়ার নিজ বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে কাফি লেখেন, “মধ্য রাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।”

এরদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কাফি । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আজ (১২ ফেব্রুয়ারি) সকাল ১১:০০ টায়  পটুয়াখালী জেলার কলাপাড়ায় তার আগুনে পোড়া বাড়ির সামনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।  

তিনি লিখেছেন, “আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে ,নতুবা আমিই নিজেই বিকল্প হবো – আমিই বিপ্লবী সরকার হবো।”  

সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া থানার পায়রা সমুদ্র বন্দর জিরো পয়েন্টে, ৪ লেন ও ৬ লেন সড়কের মাঝামাঝি, হাইওয়ের পাশে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।