কামারুল আরেফিন এমপির সাথে অতিরিক্ত সচিব টিপু সুলতানের বিজয়ের শুভেচ্ছা বিনিময়

fay 14 14 1 24 কামারুল আরেফিন এমপির সাথে অতিরিক্ত সচিব টিপু সুলতানের বিজয়ের শুভেচ্ছা বিনিময়
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন এমপির সাথে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মিরপুরের আটিগ্রামের কৃতি সন্তান টিপু সুলতান। গতকাল শনিবার (১৩ জানুয়ারী) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে জিয়া রোড সংলগ্ন আলহাজ্ব কামারুল আরেফিনের নিজ বাসভবনে এ বিজয়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সঞ্চয়, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।