কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভবনের নিচতলায় বারিস্তা ও পেয়ালা নামে দুটি রেস্টুরেন্ট থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, ভবনটিতে ব্যাংক, বেসরকারি একুশে টেলিভিশনের কার্যালয়সহ বিভিন্ন বেসরকারি অফিস রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনের খবর ছড়িয়ে পরলে, পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেকেই তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রয়েছে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।