মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ কষছে ট্রাম্প প্রশাসন : এরদোগান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ট্রাম্প প্রশাসন নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ‘ভুল হিসাব’ কষছে। ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে কেবল সংঘাতই বাড়বে।

বলেন, দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব কষছে। তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয়, যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। আশা করি, ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি।

এর আগে ফিলিস্তিনের বাসিন্দাদের সরিয়ে ফেলে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এ ছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলেও অভিহিত করেছে আঙ্কারা। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।