কিশোর গ্যাংয়ের হামলায় আহতরা স্বামী-স্ত্রী নন!

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার সময় ‘ঢাল’ হয়ে দাড়ানো নাসরিন আক্তার ইপ্তি মেহবুল হাসানের স্বামী নন! তারা দুজন মূলত সহকর্মী, এমনটাই জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী দাবি করা শম্পা বেগম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিডিয়া লাইভে এসব জানান শম্পা।তিনি বলেন, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয়। ৪ ও ৫ বছর বয়সি দুটি সন্তান রয়েছে তাদের।

ইপ্তির সঙ্গে তার স্বামীর অবৈধো সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন শম্পা।

তবে বিয়ের বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন। তিনি ওই দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন।

স্বামী বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না। সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখে তিনি হামলার বিষয়টি জানতে পারেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উত্তরায় হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। ওই রাতে স্বামী উত্তরায় কেন গিয়েছিলেন, তা-ও জানেন না তিনি। 

লাইভ চলার সময় মেহবুল হাসান ও তার মা শম্পাকে মোবাইলে কল দেন।

খবরওয়ালা/এফএস 

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।