খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 8শে ফাল্গুন ১৪৩১ | ২০ই ফেব্রুয়ারি ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশিদ জানিয়েছেন ‘রাজনৈতিক দলে যোগ দিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে’।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো একটি রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না। এটি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকবে। এটি একটি আমব্রেলা সংগঠন। এটি রাজনৈতিক পরিসর নির্মাণে কাজ করবে।
তিনি বলেন, আমরা প্রথম থেকেই একটা কথা বলে আসছিলাম যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিসরও গঠন করতে চায়। তারই একটি পদক্ষেপ নতুন রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, ‘আমরা একটা কথা স্পষ্ট করে দিতে চাই, যারাই সরাসরি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চান তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তালিকাভুক্ত পদ থেকে সরে গিয়েই সেটা করতে হবে।’
খবরওয়ালা/এফএস