কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন এক সাপুড়ে। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার বল্লোবের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে।

 নিহত সাপুড়ের নাম বয়েজ উদ্দিন, তিনি একই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

স্থানীয়রা জানান, সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বয়েজ উদ্দিনকে খবর দেওয়া হলে তিনি সেখানে উপস্থিত হয়ে সাপ ধরার কাজ শুরু করেন।

সাপটি ধরার পর তিনি কিছুক্ষণ লেজ ধরে ঝুলিয়ে রাখেন। কিন্তু বস্তুায় (ব্যাগে) ঢোকানোর সময় সাপটি আচমকা তার হাতে ছোবল দেয়।

ছোবলের কিছুক্ষণের মধ্যেই বয়েজ উদ্দিনের শরীরে বিষের প্রভাব দেখা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।