কুমারখালীতে আ.লীগ নেতার উপর দুর্বৃত্তদের হামলা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা চাষী আব্দুর রহমানকে (৭০) মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড় এ ঘটনা ঘটে। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং ওই ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা। তবে এ বিষয়ে প্রতিবেদকের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি ঘটনার শিকার ওই আওয়ামী লীগ নেতা। গতকাল দুপুরে সরেজমিন পান্টি বাজারে গেলে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন,

সকাল সাড়ে ১০ টার দিকে বীর মুক্তিযোদ্ধা চাষী আব্দুর রহমান নওশের মোড়ে পৌছালে ৫ থেকে ৭ অজ্ঞাত ব্যক্তিরা লাঠিসোঁটা দিয়ে মারপিট করে চলে যান। এরপর পান্টি বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে চাকিৎসা নিয়ে চলে যান ওই আওয়ামী লীগ নেতা। তবে স্থানীয়রা অভিযুক্তদের পরিচয় বলতে পারেননি। তাঁদের ভাষ্য, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, পান্টি বাজারে একজন মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।