কুমারখালীতে চার দাবিতে প্রধান শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করেন কুমারখালী বেসরকারি স্কুল – মাদ্রাসা শিক্ষা পরিবার।

এতে উপজেলার প্রায় ৭৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ রেজাউল করিম,  হিজলাকর দাখিল মাদরাসার সুপার মিজানুর রহমান,  দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান স্বাক্ষরিত চার দফা দাবির একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্যে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানান শিক্ষকেরা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।