কুমারখালীতে বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল রোববার ( ২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে ও কুমারখালী সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গের সামনে কথা হয় নাছরিনের চাচা আজিবার রহমানের সঙ্গে। তিনি বলেন, নাছরিনের মা আত্মীয় বাড়িতে গিয়েছিল।

বাবা তাকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় বাবা তাকে রাগবাগ করেছিল। সেই অভিমানে নিজঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। তাঁর ভাষ্য, স্বজনদের কোনো অভিযোগ না থাকলেও মরদেহটি মর্গে পাঠিয়েছে পুলিশ। শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল বলে তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে প্রতিবেদক ও পুলিশের সঙ্গে কথা বলতে রাজী হননি নিহত কলেজ ছাত্রী বাবা ও মা। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বাবার উপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারনা করছেন তিনি।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।