কুমারখালীতে বিজ্ঞান মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণ

fay 14 31 1 24 কুমারখালীতে বিজ্ঞান মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণ
কুমারখালী প্রতিনিধি ॥ ” বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা -২০২৪ এর  সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় সময় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ এর মধ্যেদিয়ে মেলার সমাপনী করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নার খান,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মেরিনা আক্তার মিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমূখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় এসময় বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী সহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,  শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতা করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১২ টি স্টলে বিভিন্ন আবিস্কার প্রদর্শন করেন।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।