কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের আঘাতে খুন হয়েছেন আরেক চাচাতো ভাই। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত হয়েছেন কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামের মৃত এহের আলীর ছেলে মিন্টু আলী (৪৫)। জানা যায়, বাড়ির সীমানায় কাঁঠাল ও সজিনা গাছ নিয়ে ঝন্টু ও মিন্টু নামের দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিলো। গতকাল শনিবার দুপুরে ঝন্টু আলী গাছ দুটি কাটতে গেলে তার চাচাতো ভাই মিন্টু বাধা প্রদান করেন। এসময় ঝন্টু তার চাচাতো ভাই মিন্টুর শরীরের সংবেদনশীল জায়গায় আঘাত করলে মিন্টু গুরুতর আহত হন। পরবর্তীতে মিন্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।