কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাল বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক বেলাল হোসেন (৩০)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে। আর ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে।

ওসি দেওয়ান বলেন, গভীর রাতে মহাসড়কে পুটিয়া নামক স্থানে চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রাম বোঝাই কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন। এ সময় আরও দুই জন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেওয়ান কাওসিক বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।