কুমিল্লায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

কুমিল্লায় পুকুর থেকে সামিয়া আক্তার (৬) ও মাছুম বিল্লাহ (৪) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে। এসময় আশেপাশের পুকুরগুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।