গাজায় যুদ্ধে নিহত ১ হাজার ১৫২ ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ১ হাজার ১৫২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।

সোমবার (৬ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৪১ জনের বয়স ৪০-এর বেশি। আর অধিকাংশই ছিলেন রিজার্ভ সদস্য, কর্মকর্তা।

ইসরায়েলি মন্ত্রণালয় বলছে, ৬,৫০০-এর বেশি পরিবারের সদস্য শোকগ্রস্ত পরিবারের তালিকায় যুক্ত হয়েছে। এদের মধ্যে প্রায় ১,৯৭৩ জন শোকাহত বাবা-মা, ৩৫১ জন বিধবা, ৮৮৫ জন অনাথ শিশু, এবং ৩,৪৮১ জন শোকাহত ভাই-বোন।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রকাশনায় ইসরায়েল যেসব ফ্রন্টে লড়াই করছে এবং দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সব ইউনিটকে বিবেচনা করেছে। যার মধ্যে আছে- আইডিএফ সেনা,পুলিশ শিন বেট, বিশেষ অভিযান বাহিনী এবং প্রস্তুতি স্কোয়াডের সদস্যরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিবার, স্মরণ এবং ঐতিহ্য-বিষয়ক বিভাগের প্রধান বলেছেন, যুদ্ধের প্রভাব এবং দেশের শোকাহত পরিবারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ‘গত দুই বছরের যুদ্ধ ২৬ বছরের কাজ এবং ২৬ বছরের শেষকৃত্য অনুষ্ঠান সমান।’

তিনি আরও বলেন, ‘আমরা ৬,৫০০-এর বেশি মানুষকে শোকের পরিধিতে যুক্ত করেছি। একদিনে সর্বোচ্চ ৯০টি শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে।’

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।