কুমিল্লার দেবিদ্বারে মাটির নিচ থেকে ৭১ রাউন্ড গুলি উদ্ধার

কুমিল্লার দেবিদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১টি গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, সকালে সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামের পূর্ব পাড়ার মো. রশীদুল ইসলামের বাড়ির সামনে রান্নাঘরের পাশে মাটির চুলা তৈরি করা হচ্ছিল। এ সময় প্রায় দুই ফিট গভীর মাটি খুঁড়তেই একটি সাদা পলিথিনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় গুলি পাওয়া যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি দেবিদ্বার সেনা ক্যাম্পে জানান। পরে সেনা সদস্য ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টার দিকে ৭১ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে যৌথবাহিনীর ধারণা, উদ্ধার হওয়া গুলিগুলো অকার্যকর এবং সম্ভবত মেশিনগানের।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, মাটির নিচে পলিথিনে মোড়ানো ব্যাগে ৭১টি গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।