কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেডের ঘোষণা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মাদ মাছুদের পদত্যাগ দাবি ও সেখানে অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে আবারও বিক্ষোভ সমাবেশ ও শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও এরপর শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।