কুষ্টিয়ায় বিএনপি-জামাতপন্থী আইনজীবীদের তৃতীয় দিনের মতো আদালত বর্জন

Fay 2 4 1 24 কুষ্টিয়ায় বিএনপি-জামাতপন্থী আইনজীবীদের তৃতীয় দিনের মতো আদালত বর্জননিজ সংবাদ ॥ গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেন কুষ্টিয়া কোর্টের বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। বুধবার (৩ জানুয়ারি) সকালে কুষ্টিয়া আদালত সামনে অবস্থান নেন এসকল আইনজীবীরা। এসময় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করছি। আমরা মামলার শুনানিতে অংশ নিচ্ছি না। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সারা দেশের আদালত বর্জন কর্মসূচিতে আমরা একাত্মতা প্রকাশ করে আদালত বর্জন কর্মসূচি পালন করছি। তারা আরও বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার আরও একটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে। লুষ্ঠিত ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১ জানুয়ারী থেকে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত শান্তিপূর্ণভাবে আদালত বর্জন কর্মসূচি পালন করবো। এরই ধারাবাহিকতায় বুধবার তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুষ্টিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মাহতাবউদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এ্যাড শামিম উল হাসান অপু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কুষ্টিয়া শাখার সাধারন সম্পাদক এ্যাড, হাফিজুল ইসলাম মুনীর, এ্যাড. বুলবুল আহমেদ লিটন, এ্যাড. শাতিল মাহমুদ, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল কুষ্টিয়া আহ্বায়ক এ্যাড. শেখ আজিজুর রহমান প্রমূখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।